উত্তরদিনাজপুর

বিছানায় দেখা মিলল ইঁদুরের, কিন্তু মহিলার মৃত্যু হল সাপের বিষে

শোবার ঘরে সাপের কামড়ে মৃত্যু হল এক  মহিলার। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার আট ঘোরা গ্রামে। মৃত মহিলার নাম উয়াশি দেবসর্মা (৪৫)।

পরিবার সুত্রে জানাজায়, বুধবার ভোর রাতের দিকে যখন উয়াশি দেবসর্মা নিজের বিছানায় শুয়ে ছিলেন। তার স্বামী চালু দেবসর্মা বিছানায় কিছু আছে মনে করে স্ত্রী উয়াশির কাছে টর্চ  চাইলে কিছু দেখে উঠার আগেই  বৃপত্তি ঘটে। স্বামী মুশারীর ভিতরে ইন্দুর দেখতে পান। ভোররাতেই পরিবারের লোকেরা উয়াশি দেবসর্মাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার খবর পেয়ে  হাসপাতালে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।